হবিগঞ্জের মাধবপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যক্তিকে ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রবিবার (৪ এপ্রিল) দুপুরে মাধবপুর বাজারের ফলপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। এ সময় মাস্ক না পরার অপরাধে ৭ ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।